নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি: সাইফুল হক

নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাস করতে পারেনি। ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

তিনি জানান, ৮ দফা দাবিতে ২৪ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক দলসমূহের কারও কারও উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য, বিবৃতি, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি ঢাকার মিরপুরে কেমিক্যাল গোডাউন, চট্টগ্রামে ইপিজেডে এবং ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যার হাউজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা নিছক দুর্ঘটনা বলে মনে হয় না। এসব ঘটনা পরিকল্পিত কোনও নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার।’

তিনি এসব ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘নিরপেক্ষতার পরীক্ষায় সরকার পাস করেনি। এই পরীক্ষায় সরকারের ফেল করার সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ়  রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে দ্রুত যাবতীয় পক্ষপাতদুষ্টতা থেকে বেরিয়ে আসতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করে প্রয়োজনে দক্ষ উপদেষ্টা নিয়োগ দেওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে প্রকৃতপক্ষে দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin