নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই: শাহাদাত সেলিম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই: শাহাদাত সেলিম

বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোনও লাভ নেই। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।’ বিরোধী জোটের মধ্যে পতিত আওয়ামী স্বৈরশাসক বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, তাতেও কোনও লাভ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর তোপখানায় শিশুকল্যাণ ভবনে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহাদাত সেলিম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ এলডিপি সবসময়ই বিএনপির পাশে ছিল। আগামীতেও আমরা জাতীয়তাবাদী শক্তির সাথে থাকবো।’

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শেকড় বিএনপি বলেও মন্তব্য করেন এলডিপি চেয়ারম্যান।

তিনি বলেন, ‘অতীতেও আমরা দেখেছি বিএনপি একটি কৃতজ্ঞ দল। আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে পাশে ছিলাম, আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি আমাদের মূল্যায়ন করবে।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম এ বাশার, সহ-সভাপতি মোহাম্মদ নুরনবী, মো. শাহনেওয়াজ আলী সুয়েজ, সিনিয়ার যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিন উদ্দিন মহিন, যুগ্ম মহাসচিব হেলাল হোসেন, যুগ্ম মহাসচিব মাসুম আব্বাসী, যুগ্ম মহাসচিব শফিউল বারী রাজু প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin