নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনে ক্রমান্বয়ে আশঙ্কা ও উদ্বেগ বেড়ে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি। সংগঠনটি বলছে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের ব্যাপারে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চতর পর্যায় থেকে পূজার্থীদের আশ্বস্ত করা হলেও পূজার প্রাক্কালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা কোনোভাবেই আশান্বিত হতে পারছেন না।

আজ শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি বলেছে, ২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্যাপুরের হামিন্দপুরে প্রতিমায় আগুন, ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ার রক্ষাকালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, ১৬ সেপ্টেম্বর নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, ১৭ সেপ্টেম্বর গাজীপুর নগরের কাশিমপুর শ্মশানমন্দিরে পুরোপুরি প্রস্তুত না হওয়া পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় একটি পূজামন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, একই দিন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের রাজারনগর ইউনিয়নের মধুপুর শ্রীশ্রী রক্ষাকালী ও দুর্গামন্দিরের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিমা ভাঙচুর, ২৩ সেপ্টেম্বর ভোররাতে ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পূজামন্দিরে ৬টি প্রতিমা ভাঙচুর এবং একই দিন কাছাকাছি সময়ে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঐক্য পরিষদ বলছে, এসব ঘটনা ছাড়াও চট্টগ্রাম, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জসহ কিছু জেলায় পূজাকেন্দ্রিক গোলযোগের সংবাদ পাওয়া গেছে। এসব ঘটনায় পূজার্থীদের ভয়ভীতি ও শঙ্কা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং তাঁরা পূজা চলাকালীন দিনগুলোতে অধিকতর সহিংস ঘটনার আশঙ্কা করছেন। ঐক্য পরিষদ পূজার প্রাক্কালে বিদ্যমান পরিস্থিতি সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎসব চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin