‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’

‘নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ’

সম্পর্কের ভিড়ে নিজেকে আর হারাতে চান না পূর্ণিমা। উল্টো দিলেন নিঃসঙ্গতার আভাস! নায়িকার এমন বেদনাহত প্রতিক্রিয়ায় যেন দিগ্বিদিক হারাতে বসেছে নেটাগরিকরা।

কী হলো প্রিয় অভিনেত্রীর? সাংসারিক কোনও অস্থিরতা নয় তো! নাকি সদ্য পুরস্কৃত অ্যাওয়ার্ড শোয়ের কোনও তিক্ত অভিজ্ঞতা এটি। সঠিক কোনও উত্তর মেলেনি। তবে তার কথাগুলো বেশ দরকারি।

রবিবার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, ‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।’ jwARI.fetch( $( "#ari-image-jw68f4d049a0432" ) ); এখানেই থামেননি, বরং উগরে দিলেন ভেতরে জমা আরও আক্ষেপ। লিখেছেন, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

প্রতিক্রিয়ার শেষ লাইনে পূর্ণিমা লেখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

অভিনেত্রীর এমন আক্ষেপে মন ছুঁয়েছে তার ভক্তদের। অনেকেরই মন্তব্য, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’ যদিও অনেকেই প্রিয় অভিনেত্রীর এমন আক্ষেপে প্রকাশ করেছেন উৎকণ্ঠা। jwARI.fetch( $( "#ari-image-jw68f4d049a0467" ) ); ১৭ অক্টোবর, এই অভিনেত্রী চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর পক্ষ থেকে। 

বলা জরুরি, দিলারা হানিফ পূর্ণিমা স্বামী-সন্তান নিয়ে সুখেই দিনাতিপাত করছেন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin