নিউইয়র্কে রাজনীতিবিদদের হেনস্তার ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

নিউইয়র্কে রাজনীতিবিদদের হেনস্তার ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা হেনস্তা করেছে এবং হামলার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত হামলার চেষ্টা ও হেনস্তা শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায় জড়িত থাকার কারণে এই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই হামলা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

এই ঘটনায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করছি। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পাশাপাশি এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতির শেষে বলা হয়, গত ২৯শে আগষ্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীতে থাকা আওয়ামী দুর্বৃত্তরা হামলা করেছিল। এর কয়দিন পর যুক্তরাষ্ট্রে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা করা হয়। এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির সঙ্গে অন্যটির সাদৃশ্য রয়েছে। এসব ঘটনায় কারও বিচার হয়নি। ফলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin