নিউইয়র্কে আখতারের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউইয়র্কে আখতারের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যা পরিচালনাকারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর সংগঠিত এই হামলা শুধু গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য সতর্কবার্তাও বটে। আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারার কারণে এহেন ন্যাক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ডাকসু মনে করে, এই ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

প্রসঙ্গত, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এ সময় আখতার হোসেনকে ডিম ছুঁড়ে মারেন সিলেটের মিজান চৌধুরী। পরে তাকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin