নিউইয়র্কের ঘটনায় হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ

নিউইয়র্কের ঘটনায় হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে হেনস্থার প্রতিবাদে সাতক্ষীরায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত মানববন্ধন শেষে ডিম নিক্ষেপ করে এনসিপির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সাতক্ষীরা কমিটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, নেতা নাজমুল ইসলাম, শেখ আবদুল্লাহ, রাদিক হাসান, শেখ আল ইমরানসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা’ এখনো সর্বত্র সক্রিয় রয়েছে। দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি নিশ্চিত করতে তাদের সমূলে উৎপাটনের আহ্বান জানান তারা।

এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin