ভিডিও দেখে রকেট বানিয়ে ফেললেন চীনা তরুণ

ভিডিও দেখে রকেট বানিয়ে ফেললেন চীনা তরুণ

ঝ্যাং শিজিয়ের এখন বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই তিনি এমন এক কাণ্ড করে বসেছেন, যা চীনজুড়ে হইচই ফেলে দিয়েছে। সদ্য কৈশোর পেরোনো এই চীনা তরুণ অনলাইনে ভিডিও দেখে দেখে বানিয়ে ফেলেছেন আস্ত একটি রকেট, তা–ও সস্তা উপকরণ ব্যবহার করে।

চীনের হান প্রদেশের একটি গ্রামে বাস করেন ঝ্যাং। ১৪ বছর বয়সে তিনি প্রথম রকেট তৈরির প্রতি আগ্রহী হয়ে ওঠেন। বাবার সঙ্গে বসে টেলিভিশনে সরাসরি একটি রকেট উৎক্ষেপণ দেখার পর তাঁর মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আগ্রহ আরও তীব্র হয়।

রকেট নির্মাণের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না ঝ্যাং। এ বিষয়ে জানতে তিনি অনলাইনের আশ্রয় নেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি ডিআইওয়াই রকেট তৈরি নিয়ে অন্যদের পোস্ট করা ভিডিও দেখতে শুরু করেন।

ঝ্যাং তখন মাধ্যমিকের শিক্ষার্থী। তাঁর এক শিক্ষক বলেন, গ্রামের স্কুলের সীমিত সম্পদ ব্যবহার করে একটি রকেট তৈরি করতে ইন্টারনেট ঝ্যাংকে দারুণভাবে সহায়তা করেছে।

শুরুর দিকে ঝ্যাং তাঁর পরিবারের শূকরের খামার থেকে নাইট্রেট সংগ্রহ করে সেগুলো রান্নাঘরে থাকা চিনি ও পানির সঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে রকেটের জ্বালানি তৈরি করার চেষ্টা করেন। পরে অবশ্য স্কুলে শেখা ফিলট্রেশন পদ্ধতি ব্যবহার করে সার থেকে আরও বিশুদ্ধ জ্বালানি তৈরি করেন তিনি।

২০২৩ সালের জুনে নিজের জন্মদিনে বাবা ও সহপাঠীদের নিজের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে আমন্ত্রণ জানান ঝ্যাং। সেই উৎক্ষেপণ ঠিকই সফল হয়।

এভাবে শতাধিকবার চেষ্টার পর নিজের তৈরি রকেট ৪০০ মিটার উচ্চতায় পাঠাতে সক্ষম হয়েছেন ঝ্যাং। এ প্রচেষ্টায় তিনি চার ধরনের রকেট ইঞ্জিন তৈরি করেন; একাধিক একক ধাপের এবং একটি দুই ধাপের রকেট তৈরি করেন তিনি।

বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রতি ঝ্যাংয়ের এই প্রবল আগ্রহে সব সময় পরিবারকে পাশে পেয়েছেন তিনি। তাঁর বাবা প্রাদেশিক রাজধানী চাংশাতে রাইডশেয়ার চালক। মা অন্য একটি শহরে ন্যানির কাজ করেন।

সম্প্রতি ঝ্যাং জানিয়েছেন, তিনি শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। তাঁর চূড়ান্ত লক্ষ্য একদিন একটি সত্যিকারের রকেটের নকশা করা।

Comments

0 total

Be the first to comment.

বেইজিংয়ের প্রযুক্তি ভিসা নিয়ে ভারতে আলোচনা, চীনের নাগরিকেরা বিষয়টি কীভাবে দেখছেন Prothomalo | চীন

বেইজিংয়ের প্রযুক্তি ভিসা নিয়ে ভারতে আলোচনা, চীনের নাগরিকেরা বিষয়টি কীভাবে দেখছেন

চীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিদেশি পেশাজীবীদের কাজের সুযোগ করে দিতে গত আগস্টে যখন নতুন একটি ভিস...

Oct 03, 2025
চীনের নতুন যুদ্ধকৌশলে হুমকিতে সাগরতলের গুরুত্বপূর্ণ কেব্‌ল, সতর্ক পাহারায় তাইওয়ান Prothomalo | চীন

চীনের নতুন যুদ্ধকৌশলে হুমকিতে সাগরতলের গুরুত্বপূর্ণ কেব্‌ল, সতর্ক পাহারায় তাইওয়ান

তাইওয়ানের কোস্টগার্ডের ক্যাপ্টেন জুয়ান চুং-চিং একটি জাহাজ নিয়ে তাইওয়ান প্রণালিতে টহল দিচ্ছেন। সমু...

Sep 15, 2025

More from this User

View all posts by admin