‘নজিরবিহীন’ বিজ্ঞপ্তির পর পদত্যাগ করলেন মাউশির ডিজি

‘নজিরবিহীন’ বিজ্ঞপ্তির পর পদত্যাগ করলেন মাউশির ডিজি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ পদত্যাগপত্র দেন তিনি।

মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা ও মাউশির একজন পরিচালক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডিজির দপ্তরের দুজন কর্মচারীও তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার (৬ অক্টোবর) মাউশির ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বর্তমান ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান ‌‘অপমানিত’ বোধ করেছেন বলে জানিয়েছেন মাউশির একজন পরিচালক।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জাগো নিউজকে বলেন, ডিজি খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াটা মাউশির ইতিহাসে নজিরবিহীন। একজন ডিজি দায়িত্বে রয়েছেন, অথচ তার মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ডিজি খোঁজা হচ্ছে; এটা বর্তমান ডিজির জন্য অপমানজনক। সেজন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin