নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড

নকল খতিয়ানে নামজারির আবেদন, যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় মো. মিরন ভূঞাঁ নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিরন একই উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ইউএনও জামশেদ আলম রানা জানান, সরকারি আদেশ অমান্য করে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মিরন ভূঞাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin