নতুন মিশনে ‘সাইয়ারা’ নায়িকা! 

নতুন মিশনে ‘সাইয়ারা’ নায়িকা! 

বলিউডে নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডার। চলতি বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে অভিষেক হয়েছে তার।

এবার নাকি একটি কোর্টরুম ড্রামায় দেখা যাবে অনীতকে এমনটাই গুঞ্জন। এবার নাকি একেবারে প্রেমিকাসুলভ আচরণ ছেড়ে এমন এক চরিত্রে ধরা দেবে অনীত যেখানে তাকে দেখা যাবে ন্যয় বিচারের জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়াই করতে।

জানা যায়, অনীতের পাশাপাশি এই সিনেমাতে দেখা যাবে ফতিমা সানা শেখ ও অর্জুন মাথুরকেও। অন্যায়ের বিরুদ্ধে এই সিনেমাতে গর্জে উঠবে অনীত অভিনীত চরিত্র।

উল্লেখ্য, মুক্তির পরই বক্সঅফিসে নতুন রেকর্ড গড়েছিল যশরাজ ফিল্মসের ব্যানারে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। নবাগত জুটি অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। অল্প সময়ের মধ্যেই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি পার করেছে ‘সাইয়ারা’।  

বক্স অফিসে ভালো ব্যবসা করার পর ওটিটিতে যাত্রা শুরু করেছে সিনেমাটি। এবার নতুন চরিত্রে অনীতকে দেখার জন্যও মুখিয়ে রয়েছেন দর্শক। তবে অনীতের নতুন সিনেমা যা শোনা যাচ্ছে তা নাকি শুধুই গুঞ্জন দাবি কারও কারও। যদিও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি নবাগতা নায়িকা।  

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin