অধ্যাপক ইউনূস নিউইয়র্কে শাহবাজ শরিফসহ আরও যাঁদের সঙ্গে বৈঠক করলেন

অধ্যাপক ইউনূস নিউইয়র্কে শাহবাজ শরিফসহ আরও যাঁদের সঙ্গে বৈঠক করলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা এ বৈঠক করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানানো হয়েছে। ছবিও প্রকাশ করা হয়েছে।

গতকাল সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানির সঙ্গেও বৈঠক করেন।

নিউইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক দেখা করেন। তিনি ক্লাবটির সদস্য হতে অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

এর আগে গতকাল নিউইয়র্কের একটি হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ করেন।

গতকাল দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এখন নিউইয়র্ক সফর করছেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin