অডিও ফাঁস, ববি বলছেন জোড়াতালি!

অডিও ফাঁস, ববি বলছেন জোড়াতালি!

বহুদিন সিনেমার খবরে নেই ইয়ামিন হক ববি, ছিলেন না ব্যক্তিগত খবরেও। অবশেষে খবরে এলেন এই নায়িকা। সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি।

ফাঁস হয়েছে প্রযোজকের সঙ্গে প্রেমের খবর। সঙ্গে অডিও ফাঁস! মজার তথ্য, সাম্প্রতিক ট্রেন্ড ধরে নায়িকা এই অডিওকে এআই বলার চেষ্টা করেননি। বরং বলেছেন, ‘জোড়াতালি’!

বলা দরকার, প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে নায়িকার প্রেম ও আলাপচারিতার অডিও ফাঁস হলো।

অডিও শুনে এটুকু স্পষ্ট, ববি ও বাশার প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন। যদিও এই অডিও সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারকেও প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি করতে দেখা গেছে। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’ বলে দাবি করেছেন। jwARI.fetch( $( "#ari-image-jw68fc8f17540d2" ) ); ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে নায়িকা দাবি করেছেন, এসব আলাপচারিতা সাম্প্রতিক নয়। অন্তত দুই তিন বছর আগের। এমনকি অডিওটি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। 

ববির বয়ানে, ‘কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছেন। এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। লক্ষ্য করবেন, এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। তবে অডিও শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? জবাব মেলেনি ববির কণ্ঠে। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে! jwARI.fetch( $( "#ari-image-jw68fc8f1754109" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin