অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে। গত ১৬ বছরে যা ঘটেছে, তা নির্বাচনের নামে উপহাস ছিল। যুক্তরাজ্যের বাণিজ্য-দূত রোজি উইন্টারটন বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

উভয় নেতা বিমানবন্দর পরিচালন, পরিচ্ছন্ন শক্তি এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন।

প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভোটের পরে তার আগের ভূমিকায় ফিরে আসতে চান।

তিনি ভুল তথ্য মোকাবিলায় সরকারের প্রচেষ্টার রূপরেখা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সমর্থন বিশেষভাবে মূল্যবান হবে।

রাষ্ট্রদূত উইন্টারটন ব্যবসা বিধিমালা, শুল্ক ও রাজস্ব ব্যবস্থায় বাংলাদেশের সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান চলাচল ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে গভীর সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন— বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন।

তারা এইচএমএস এন্টারপ্রাইজ নামের একটি গবেষণা ও জরিপ জাহাজ কেনার প্রস্তাব এবং যুক্তরাজ্য থেকে অফশোর টহল জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন।

বৈঠকে জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজের অধিগ্রহণের কাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপের মহাপরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin