মেহজাবীন নয়, পূজাই হচ্ছেন আফরান নিশোর নতুন নায়িকা। অনেক গুঞ্জন পেরিয়ে ‘দম’ মহরতের মঞ্চে পাওয়া গেলো পূজা চেরীকে। পাশে ছিলেন তার নায়ক আফরান নিশো।
পূজা এই মঞ্চে উঠে বলেন, ‘এমন নয় যে খুব সহজেই এখানে এসেছি। এই চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অনেক কাঠ-খড় পুড়িয়ে এই মঞ্চে এসেছি।’ jwARI.fetch( $( "#ari-image-jw6902227042d50" ) ); এটাও জানান, ‘প্রথমবার আমি নিশো ভাইয়ার সঙ্গে কাজ করছি। সুপার এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ অভিনেতা।’
‘দম’-এ আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই ছবির মহরত অনুষ্ঠান হয়। যাতে অন্যতম চমক হিসেবে পালকি করে হাজির হন পূজা চেরী! কারণ, গুঞ্জন ছিলো ‘দম’-এ যুক্ত হচ্ছেন মেহজাবীন চৌধুরী। কিন্তু মহরত অনুষ্ঠানে যার ছায়াও পড়েনি। jwARI.fetch( $( "#ari-image-jw6902227042d82" ) ); বলা দরকার, প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬)।