অন্তর্বর্তী সরকারের শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইইউ

অন্তর্বর্তী সরকারের শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইইউ

অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ শ্রম আইন সংশোধনকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক বিবৃতিতে ইইউ জানায়, নির্বাচনের পরে দ্রুত সংশোধন নিশ্চিত করবে রাজনৈতিক সরকার।

ইইউ আরও মনে করে, অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগ শক্তিশালী শ্রম অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ বাজারে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের অবিচ্ছেদ্য অংশ এই শ্রম আইন সংশোধন।

সংস্থাটি জানায়, ২০২৬ সালের গোড়ার দিকে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই ইইউ বাস্তবায়ন এবং নীতিগত ধারাবাহিকতার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। ইইউ বিশ্বাস করে, যে দলই জাতীয় সংসদের দায়িত্ব নেবে তারাই দ্রুত একে আইন করবে এমনটাই বিশ্বাস করে ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৯০-এর বাংলাদেশের অনুমোদনকেও স্বাগত জানায়। এর মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি দূরীকরণের বিষয়ে আলোচনা রয়েছে। এই সবকিছুই ইইউ-বাংলাদেশ সম্পর্কের জন্য ইতিবাচক গতি তৈরি করছে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin