অন্তুর গিটারও যেন কথা বলে

অন্তুর গিটারও যেন কথা বলে

অন্তু দাস। নামটা যতখানি ছোট, কিন্তু কাজে যেন ততটাই বিস্তৃত। দেশের এ প্রজন্মের অন্যতম সেরা গিটারিস্ট বলা হয় তাকে। বিশেষ করে ফিঙ্গারস্টাইল গিটারিস্ট হিসেবে তিনি যেন অদ্বিতীয়। পাশাপাশি করেন সংগীতায়োজন, আবার কণ্ঠেও পাওয়া যায় তাকে। বর্তমানে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে নিয়মিত বাজাচ্ছেন এই তরুণ। এর আগে ছিলেন ব্যান্ড ‌‘আভাস’-এ।

অন্তুর জন্ম ও বেড়ে ওঠা রংপুরে। বাবা রঞ্জীত দাস একজন আলোকচিত্র সাংবাদিক। ২০০৭-এ সংগীতে হাতেখড়ি। এরপর থেকে চলছে অদম্য এক যাত্রা। গিটারকে নিজের খেলনা বানিয়ে নিতে দৈনিক ৫-৭ ঘণ্টা প্র্যাকটিস করতেন। এমনও হয়েছে, দিনে ১৪ ঘণ্টা পড়ে ছিলেন গিটার নিয়ে। সেই রক্তাক্ত হাত আজ তাঁকে গিটারের মাস্টার বানিয়েছে। অনেকেই তার কাছ থেকে গিটারের দীক্ষা নিয়েছেন, নিচ্ছেন।

২০২০ সালে ‘আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী’ গানটির ফোক-ফিউশন করে দারুণ সাড়া পান অন্তু। অন্তর্জালে হয়েছে এ গানের কোটি ভিউ। ২০২৫-এ তিনি গেয়েছেন চরকির ওয়েব ছবি ‘ঘুমপরী’র আলোচিত গান ‘তুমি আমার হলে মন্দ হতো না’। যেটাতে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তানজিন তিশা। 

চলচ্চিত্র, ওয়েব ছবি, নাটক ও সিঙ্গেল মিলিয়ে কয়েক’শ গানে গিটার বাজিয়েছেন অন্তু। রুনা লায়লা, ফাহমিদা নবী থেকে শুরু করে ওপার বাংলার নচিকেতা চক্রবর্তীর মতো কিংবদন্তিদের গানেও আছে অন্তুর গিটারের সুর। এছাড়া হালের তারকা প্রীতম হাসান, মিনার রহমান, প্রতীক হাসানদের গানেও তিনি নিয়মিত গিটারবাদক। মাঝে দীর্ঘদিন ছিলেন ব্যান্ড ‘আভাস’-এর গিটারিস্ট। 

এদিকে হাবিব ওয়াহিদের সঙ্গে বাজানোর পাশাপাশি নিজের একক অ্যালবাম নিয়েও কাজ করছেন অন্তু। ‘শূন্যস্থান’ শিরোনামের অ্যালবামটি নিয়ে শিগগিরই হাজির হবেন এই তরুণ শিল্পী। 

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin