ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়

ঢাকা: রাশিয়ায় অনুষ্ঠিত ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছে।  

স্বর্ণ পদক পেয়েছে মো. মখদুম আমিন ফাহিম (দশম শ্রেণি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর)।

সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশ নেয় চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। প্রতিযোগিতায় ছয় সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে।  

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সাইরাস এডুকেশন সেন্টারের (Sirius Education Center) উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক আসরটি শুরু হয় গত ২১ সেপ্টেম্বর রাশিয়ার সোচি শহরের সাইরাস অলিম্পিক সিটিতে। সমাপনী অনুষ্ঠান হয় ২৭ সেপ্টেম্বর। অনুষ্ঠানে রাশিয়ার খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক শাহপার আলম বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বুকে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। এই অর্জন আগামী প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও অনুপ্রাণিত করবে। ”

এনডি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin