অর্গানিক নিউট্রিশন নিয়ে এল ‘কারকুমা ভেজস্প্রেড’

অর্গানিক নিউট্রিশন নিয়ে এল ‘কারকুমা ভেজস্প্রেড’

বাজারে এল অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমার নতুন পণ্য ‘কারকুমা ভেজস্প্রেড’। আজ মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্রসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইফতেখার রশিদ বলেন, ‘স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সে ধারণা থেকেই আমরা এই পণ্য তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পণ্য দেওয়া, যা একই সঙ্গে মজাদার এবং শিশুদের সঠিক বিকাশে সহায়ক।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের মতো আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে বলে আমাদের বিশ্বাস।’

কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালংশাক, ব্রকলি, মালবেরি ও গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হ্যাজেলনাট ও কোকোয়া বিনস থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুর জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান। ভেজস্প্রেডটি সারা দেশের বিভিন্ন গ্রোসারি শপ, সুপার শপ ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোয় পাওয়া যাচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin