কোক স্টুডিওর ব্যানারে অর্ণবকে পাওয়া যাচ্ছে বটে, তবে সেটি দুধের স্বাদ ঘোলে মেটানো কিংবা নাই মামার চেয়ে কানা মামার মতোই!
সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে অর্ণবের নতুন অ্যালবাম। নাম ‘ভাল্লাগে না’। অ্যালবামটি প্রকাশ করছে আধখানা মিউজিক। সার্বিক সহযোগিতায় আছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। অর্ণব মুখপাত্র ত্রয়ী জানান, ৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর মধ্যে কিছু গান তৈরি হয়েছে কবিদের কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে, বাকিগুলো অর্ণব ও তার বন্ধুরা লিখেছেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি নিজেই। jwARI.fetch( $( "#ari-image-jw68ff2b24d7771" ) ); অ্যালবাম প্রসঙ্গে অর্ণব বলেন, ‘প্রায় ১০ বছর বছর পর মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসছে আমার। ভীষণ উচ্ছ্বসিত এই কাজটা নিয়ে। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিনের। আরও আছে আমার বন্ধু তৌফিকের লেখা গান, রাজীবের লেখা গান। মিউজিক্যালি আশা করছি সবার ভালো লাগবে। ইবিএলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।’
‘ভাল্লাগে না’ অ্যালবামের গানগুলো প্রকাশ পাবে অর্ণবের অফিসিয়াল স্পটিফাই চ্যানেলে। পরবর্তীতে গানগুলো ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
এর আগে প্রকাশ হওয়া অর্ণবের অ্যালবামের মধ্যে রয়েছে ‘চাইনা ভাবিস’ (২০০৫), ‘হোক কলরব’ (২০০৬), ‘ডুব’ (২০০৮), ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’ (২০০৯), ‘রোদ বলেছে হবে’ (২০১০), ‘আধেক ঘুমে’ (২০১২), ‘খুব ডুব’ (২০১৫), ‘অন্ধ শহর’ (নতুন-পুরনো মিলিয়ে, ২০১৭) এবং ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ (রিমেক, ২০২২)। jwARI.fetch( $( "#ari-image-jw68ff2b24d77a4" ) );