অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে ছবিটি নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর তত্ত্বাবধায়নে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গত শনিবার রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অস্কার কমিটি বাংলাদেশের সদস্য, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছিল। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর অফিস থেকে আগ্রহী চলচ্চিত্র নির্মীতা ও প্রযোজকদের ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এ সিনেমাগুলো জমা পড়ে। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। জমা পড়া সিনেমা পাঁচটি হল- মাকসুদ হোসাইনের ‘সাবা’, লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ (পরিচালক:  প্রযোজনা সংস্থা: নিমগ্ন ফিল্মস),শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ ও মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।

এনএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin