অস্ট্রেলিয়ায় ক্রিকেট বলের আঘাতে ১৭ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যু

অস্ট্রেলিয়ায় ক্রিকেট বলের আঘাতে ১৭ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যু

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে মারা গেছেন এক কিশোর ক্রিকেটার। ১৭ বছর বয়সী বেন অস্টিন মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবের নেটে অনুশীলন করছিলেন। মাথায় হেলমেট থাকলেও ঘাড়ে কোনও সুরক্ষা ছিল না। এক পর্যায়ে হাতে ধরা বল লঞ্চার দিয়ে ছোড়া বল সরাসরি তার ঘাড়ে আঘাত করে।

স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা কর্মীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

বেনের বাবা জেস অস্টিন বলেন, ‘পরিবারের সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছে।’ ক্রিকেট ভিক্টোরিয়াও জানিয়েছে, এই তরুণ প্রতিভাবানের অকাল মৃত্যুতে গোটা দেশের ক্রিকেট মহল শোকাহত।

এক বিবৃতিতে জেস অস্টিন বলেন, ‘ট্রেসি আর আমার কাছে বেন ছিল স্নেহের সন্তান, কুপার আর জ্যাকের প্রিয় ভাই, আর আমাদের পরিবার ও বন্ধুদের জীবনের এক উজ্জ্বল আলোকবর্তিকা। এই দুর্ঘটনা আমাদের কাছ থেকে বেনকে কেড়ে নিয়েছে, তবে সান্ত্বনা এই যে, সে যা সবচেয়ে ভালোবাসত—সেটাই করছিল—বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলছিল। ক্রিকেট ছিল তার জীবনের অন্যতম আনন্দ।’

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় নেটে বল করা বেনের সতীর্থকেও পরিবারটি সমর্থন দিচ্ছে, ‘এই দুর্ঘটনা দুই তরুণের জীবনকেই নাড়িয়ে দিয়েছে। আমরা তার এবং তার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।’

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স ঘটনাটির সঙ্গে ফিল হিউজের সেই মর্মান্তিক মৃত্যুর সাদৃশ্য খুঁজে পাচ্ছেন, ‘এটা অত্যন্ত কঠিন সময় আমাদের সবার জন্য। বলটি তার ঘাড়ে লেগেছিল, অনেকটা সেই দুর্ঘটনার মতো যা ১০ বছর আগে ফিল হিউজের সঙ্গে ঘটেছিল।’

২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাটিং করার সময় ঘাড়ে বলের আঘাতে মারা যান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মৃত্যুর পরই ক্রিকেটে নিরাপত্তা সরঞ্জামে বড় পরিবর্তন আনা হয়েছিল।

বিবৃতিতে শোক প্রকাশ করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স, ‘ভিক্টোরিয়া এবং গোটা অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিবার এই শোকে একত্রিত হয়েছে। এই ক্ষতি দীর্ঘদিন আমাদের মনে থেকে যাবে। বেন ছিল প্রতিভাবান খেলোয়াড়, সবার প্রিয় সতীর্থ ও অধিনায়ক, যাকে মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনূর্ধ্ব–১৮ ক্রিকেটের সবাই চিনত। এমন এক তরুণকে হারানো ভীষণ হৃদয়বিদারক। যে তার প্রিয় খেলাই খেলছিল।’

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin