অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার

অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার

রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই ভবনে অনুষ্ঠিত হচ্ছে ‘অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫—রোড টু মেড ইন বাংলাদেশ’। দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে আজ শনিবার। দেশীয় শিল্প ও প্রযুক্তির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নেয় অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ২৬টি প্রতিষ্ঠান এবং সহায়তাকারী আরও ১২টি সংস্থা। মেলায় অংশগ্রহণকারীরা নিজেদের চাহিদা ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। কৃষি যান্ত্রিকীকরণ ও প্রযুক্তিনির্ভর উৎপাদনের মাধ্যমে দেশের রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধির যে স্বপ্ন, এ মেলা হলো তারই এক বাস্তব পদক্ষেপ। উদ্যোক্তা, নীতিনির্ধারক ও শিক্ষাপ্রতিষ্ঠানের এ মিলনমেলা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin