অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা: দুইজন গ্রেপ্তার, মূলহোতা জেলহাজতে

অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা: দুইজন গ্রেপ্তার, মূলহোতা জেলহাজতে

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন, আনোয়ারার বরুমচড়া এলাকার বাসিন্দা রমজান আলী ওরফে আক্কর (৩৭) এবং মো. হারুন (৪২)।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোরচক্রের সদস্য সাইফুল ভাড়ার কথা বলে সাজ্জাদকে বরুমচড়া কানু মাঝির হাট এলাকায় নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে আগে থেকেই অবস্থান নেয় রমজান আলী ওরফে আক্কর, হারুন, সুমন ও আশরাফ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আনোয়ারা উপজেলায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার মামলায় তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আনোয়ারা থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। মামলার মূলহোতা মো. সাইফুল বর্তমানে অন্য এক মামলায় চন্দনাইশ থানায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin