অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ ওয়েদারাল্ড, ফিরলেন লাবুশেন

অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে নতুন মুখ ওয়েদারাল্ড, ফিরলেন লাবুশেন

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে নতুন মুখ ব্যাটার জেক ওয়েদারাল্ড। পার্থে শুরু হতে যাওয়া এই ম্যাচের স্কোয়াডে আরও দুই আনক্যাপড ক্রিকেটার হলেন—শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট। তাছাড়া দীর্ঘদিন পর ফিরেছেন মার্নাস লাবুশেনও।

৩১ বছর বয়সী ওয়েদারাল্ড গত মৌসুমে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ১৮ ইনিংসে ৯০৬ রান করে সবার নজর কাড়েন। তার ব্যাটিং গড় ছিল ৫০.৩৩। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী হিসেবে তাকেই বিবেচনা করা হচ্ছে। কারণ তরুণ স্যাম কনস্টাসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

২০ বছর বয়সী কনস্টাসকে বাদ দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থত ছিলেন তিনি। সেখানে ছয় ইনিংসে করেছেন মাত্র ৫০ রান। এর মধ্যে দুবারই শূন্য রানে আউট হয়েছেন। 

আগেই জানা গিয়েছিল, প্যাট কামিন্সের পিঠের চোট না সাড়ায় পার্থে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্স জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পান।উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে রয়েছেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। 

অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড:

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin