‘পাবজি মোবাইলে’র সঙ্গে রবি’র চুক্তি

‘পাবজি মোবাইলে’র সঙ্গে রবি’র চুক্তি

বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ইস্পোর্টস কমিউনিটিকে আরও উজ্জীবিত ও সংগঠিত করার লক্ষ্যে ‘এয়ারটেল গেমিং এরেনা’ নামে একটি জাতীয় ইস্পোর্টস টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল। পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম ’পাবজি মোবাইল’র সাথে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হচ্ছে ‘এয়ারটেল গেমিং এরেনা’ যেখানে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবেন তরুণরা।

সংবাদ সম্মেলনে পাবজি মোবাইল -এর সঙ্গে এয়ারটেলের একটি কৌশলগত সমঝোতা স্মারক ঘোষণা করা হয়। এই অংশীদারত্বের মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা উপভোগ করবেন বিশেষ ইভেন্ট এবং অনন্য অভিজ্ঞতা, যা দেশের গেমিং ইকোসিস্টেমে এয়ারটেলের অবস্থানকে আরও দৃঢ় ও সুসংহত করবে।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, এখনকার তরুণ সমাজের মধ্যে ইস্পোর্টস বেশ জনপ্রিয়। তাদের জন্য এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। 'এয়ারটেল গেমিং এরেনা’ এবং পাবজি মোবাইল’র সাথে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা শুধু একটি টুর্নামেন্ট আয়োজন করছি না, বরং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ইস্পোর্টস চ্যাম্পিয়নদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলছে এয়ারটেল।

সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগগুলোর সফলতার গল্প তুলে ধরা হয় যা গেমার এবং ডিজিটাল লাইফস্টাইলের প্রতি ব্র্যান্ডটির ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। এই ঘোষণার মাধ্যমে তরুণ প্রজন্মের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করতে এবং দেশের গেমারদের জন্য একটি শীর্ষস্থানীয় নেটওয়ার্ক হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায় অপারেটরটি।

অনুষ্ঠানে হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, এয়ারটেল'র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার, জাইমা তাহসীন এবং ইস্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার, শেখ ফাত্তাহ আহমেদ উপস্থিত ছিলেন।

এমআইএইচ/এএটি

Comments

0 total

Be the first to comment.

ভিভো ভি৬০ লাইট উন্মোচন Banglanews24 | তথ্যপ্রযুক্তি

ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড...

Oct 06, 2025

More from this User

View all posts by admin