পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হকি দলের

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হকি দলের

আগামী মাসের ১৩, ১৪ ও ১৬ তারিখে পকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজজয়ী দলটি সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে। গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সকাল থেকে অনুশীলন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার, ওইদিন ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা।

সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন ১০ জন। পূজার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন।

যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দল ছিলো মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার ভোরে দেশে ফিরেছে যুব দল। যুব দলের খেলোয়াড়দের চারদিন ছুটি দিয়েছে ফেডারেশন। খেলোয়াড়রা বিমানবন্দর থেকে প্রথমে ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান যে যার বাড়িতে চলে গেছেন।

যুব দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে চারটি হেরে একটি ড্র করেছে। ডিফেন্ডার আমিরুল ইসলাম মালয়েশিয়া থেকে ফিরে জাগো নিউজকে বলেছেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি মালয়েশিয়া যুব দলের বিপক্ষে। আমরা হেরেছি। তার চেয়েও বড় কথা হলো সেখানে আমাদের খুব ভালো অনুশীলন হয়েছে।’

আরআই/আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin