পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছে ভারতীয় খেলোয়াড়রা

পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছে ভারতীয় খেলোয়াড়রা

পাকিস্তান কোচ মাইক হেসন দাবি করেছেন, এ বছরের শুরুর দিকে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছে।

দুবাইয়ে এশিয়া কাপে ভারত সহজেই সাত উইকেটে জয়লাভ করে, যার পর অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ব্যাটিং সঙ্গী শিবম দুবে প্রচলিত নিয়ম অনুযায়ী মাঝমাঠে হাত মেলানোর পরিবর্তে সরাসরি মাঠ ছেড়ে চলে যান।

পরে মাঠ ছাড়ার সময় পাকিস্তানের খেলোয়াড়রা ভারতের খেলোয়াড়দের বসার স্থানের দিকে এগোতে দেখা গেলেও, তখন ভারতের খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরে গিয়েছিল।

টসে সূর্যকুমার এবং পাকিস্তান অধিনায়ক সালমান আঘাও  হাত মেলাননি।

নিউজিল্যান্ডের হেসন বলেন, অবশ্যই, আমরা ম্যাচ শেষে হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। আমাদের প্রতিপক্ষ সেটা না করায় আমরা হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, এভাবে ম্যাচ শেষ হওয়া হতাশাজনক ছিল। এমন একটি ম্যাচে যেখানে আমরা নিজেদের খেলার ধরনে হতাশ ছিলাম। কিন্তু অবশ্যই আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় সূর্যকুমার জয়টিকে ভারতের জন্য একটি ‘পারফেক্ট রিটার্ন গিফট’ বলে বর্ণনা করেন।

২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে – যা পাকিস্তান অস্বীকার করে।  এরপর ভারত ও পাকিস্তান চার দিনের সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এটি কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ ছিল, যেখানে কয়েক ডজন মানুষ নিহত হয়।

দুই দেশ আগে থেকেই কেবল বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া আর কোনো ক্রিকেট খেলত না। এশিয়া কাপ বাতিল করার বা ম্যাচ বয়কট করার দাবিও উঠেছিল, তবে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সূত্র: বিবিসি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin