সাদাপাথর লুটের মামলায় আরও একজন গ্রেপ্তার

সাদাপাথর লুটের মামলায় আরও একজন গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় করা মামলার আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনীল বিশ্বাস (৩১) নামের ওই ব্যক্তি একই উপজেলার বিলাজুর গ্রামের বাসিন্দা। গতকাল রোববার রাতে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি বলেন, সুনীল বিশ্বাসকে পাথর লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এ নিয়ে মামলাটিতে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার রাতে সাদাপাথর লুটের মামলায় বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। চাঁদাবাজি, দখলবাজিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ আগস্ট তাঁর পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin