পাল্লা দিয়ে চলছিল দুটি বাস, একটির ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

পাল্লা দিয়ে চলছিল দুটি বাস, একটির ধাক্কায় সাইকেল আরোহী যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুল খালেক (৩০)। তাঁর বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মাইলের মাথা এলাকায়। তবে তিনি ইলিয়াস পেট্রোলপাম্প এলাকার মোল্লাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। উপজেলার কুমিরা ইউনিয়নের একটি ঢেউটিন কারখানায় কাজ করতেন তিনি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ইলিয়াস পেট্রলপাম্প এলাকার একটি দোকান থেকে পান কিনে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন খালেক। এ সময় অন্য একটি গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলা বেপরোয়া গতির বাস খালেককে ধাক্কা দেয়। খালেক সড়ক থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খালেককে হাসপাতালে নিয়ে যান।  

সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনের লিডার দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin