পাওনা টাকা আনতে বাসা থেকে বের হয় রিফাত, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু

পাওনা টাকা আনতে বাসা থেকে বের হয় রিফাত, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৃত্যু

রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রিফাত খান (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পুরাতন পল্লবী থানার সামনে সি ব্লক ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় রিফাতকে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে এবং পরে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সাগর খান জানান, রিফাত আগে একটি গার্মেন্টসে কাজ করতেন। বর্তমানে বেকার থাকলেও আগামী মাস থেকে নতুন একটি গার্মেন্টসে কাজ শুরু করার কথা ছিল। সোমবার দুপুরে কাজের পাওনা টাকা আনতে শেওড়াপাড়ার উদ্দেশে বাসা থেকে বের হয়।

তিনি বলেন, “পুরাতন পল্লবী থানার সামনে ৫-৭ জন যুবক রিফাতের পথরোধ করে। পরে ছেলে আমাকে ফোন দিয়ে জানায় যে কয়েকজন তাকে আটকে রেখেছে। আমি দ্রুত সেখানে ছুটে গেলে দেখি দুই মোটরসাইকেলে আরও চার যুবক এসে রিফাতের সঙ্গে ‘হিসাব আছে’ বলে তাকে বুকে ছুরিকাঘাত করে।”

সাগর খান জানান, তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা পেছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করে। এতে তিনি সামান্য আহত হন। পরে রিফাতকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা কেন তার ছেলেকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলেও জানান তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’

নিহত রিফাত খান শরীয়তপুরের নড়িয়া থানার উত্তর সালদর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুর ১২ ডি ব্লক ২৫ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin