প্রথম টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৫/০ (আথানেজ ২০*, কিং ১১)
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে আজ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা বাংলাদেশ এদিন অবশ্য টস জিততে পারেনি। প্রথম ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিং নিয়েছে ক্যারিবিয়ানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মাথায় নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। লাল-সবুজরা টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে। তার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি সিরিজই জিতেছে তারা।
দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক লিটন দাসের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে থাকা লিটন এখন দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার এবং টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক।
একাদশে কারা
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।