পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর 

পদ্মহেম ধামের সাধুসঙ্গ ২৩ অক্টোবর 

লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ।  এই সাধু সঙ্গের উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, ২৩ অক্টোবর বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে সাধুসঙ্গ। রাত ৮টায় শুরু হবে ধন্য প্রহরের গান।

এই সঙ্গে লালনের বাণী পরিবেশন করবেন, পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মন্ডল, এলিজা পুতুল, হারমোনিয়ামে সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল,বাঁশিতে থাকবেন আরিফ।

এই সাধুসঙ্গের সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক  পিএলসি।

এনএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin