পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে; যাতে দেশে কোনও অবস্থাতেই আর কোনও স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। তাই শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা আজমপুরের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন।

সৈয়দ মো. রেজাউল করীম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা-১৮ আসন থেকে আমরা আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতিক তুলে দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin