পিএসসির সদস্য হলেন আফতাব হোসেন

পিএসসির সদস্য হলেন আফতাব হোসেন

অবসরপ্রাপ্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে সদস্য নিয়োগ দেয়।

সোমবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাঁর ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।

গত ২৮ সেপ্টেম্বর অবসরে যান ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।

আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন। পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আফতাব হোসেন প্রামাণিক।

এমআইএইচ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin