পল্লবীতে যুবদল নেতাকে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট স্পষ্ট করেছে: জাতীয় যুবশক্তি

পল্লবীতে যুবদল নেতাকে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট স্পষ্ট করেছে: জাতীয় যুবশক্তি

‘রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটকে স্পষ্ট করেছে। একজন রাজনৈতিক নেতাকে কাছ থেকে গুলি করে হত্যা করা শুধু ব্যক্তিগত টার্গেট নয়, বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত।’

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম।

নেতারা বলেন, ‘মুখোশধারী দুর্বৃত্তদের হাতে একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা শুধু ব্যক্তিগত টার্গেট নয়, বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা নিঃসন্দেহে পরিকল্পিত টার্গেট কিলিং এবং তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটকে স্পষ্ট করে।’

তারা আরও বলেন, ‘ভিডিও ফুটেজে হামলাকারীদের ঠান্ডা মাথার পরিকল্পিত আচরণ প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার রহস্য উদঘাটন ছাড়া রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও স্থান বাংলাদেশে নেই—আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রকে তা প্রমাণ করতে হবে।’

যুবশক্তির নেতারা ঘটনাটির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, নিহত গোলাম কিবরিয়ার পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতকরণ, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর নীতি গ্রহণের দাবি জানান। তারা বলেন, ‘সন্ত্রাসী হামলা ও ভয়ের রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে; ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত যুবশক্তি সোচ্চার থাকবে।’

এছাড়া সোমবার (১৭ নভেম্বর) রাতে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার মরদেহ দেখতে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে যান জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin