পোষ্য কোটা ইস্যুতে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, উপ-উপাচার্য অবরুদ্ধ

পোষ্য কোটা ইস্যুতে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, উপ-উপাচার্য অবরুদ্ধ

রাজশাহী ব্যুরো:

পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। রাবি উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাতে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় হাতাহাতির এ ঘটনা ঘটে।

এর আগে, উপ-উপাচার্যদ্বয়ের বাসভবনে শিক্ষার্থীরা তালা দেন। দুপুরে বাসভবনের ভেতরে ঢুকতে না পেরে ফিরে আসেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

একপর্যায়ে তারা জুবেরী ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। জুবেরী ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে চারপাশ থেকে আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাতাহাতির একপর্যায়ে উপ-উপাচার্য জুবেরী ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এরই মধ্যে সেখানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ কয়েকজন শিক্ষক উপস্থিত হন।

এদিকে, হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin