বাংলাদেশের বিপক্ষে খেলতে আফগানিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে খেলতে আফগানিস্তানের দল ঘোষণা

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ। তাতে তিন টি-টোয়েন্টির সঙ্গে থাকছে সম সংখ্যক ওয়ানডে। 

এই দলে জায়গা হয়নি সিনিয়র ক্রিকেটার ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও করিম জানাতের। বিপরীতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সেলিম সাফি। তরুণ পেসার বশির আহমদ ও আব্দুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে উভয় ফরম্যাটের দলেই।

মুজিব উর রহমানকে রাখা হয়েছে কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে; ওয়ানডেতে জায়গা পাননি তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এএম গজনফর।

টি-টোয়েন্টি দলে রিজার্ভ বেঞ্চে আছেন গজনফর ও রহমত শাহ জুরমতী। অন্যদিকে, ওয়ানডে দলে রিজার্ভে বাড়তি পেসার হিসেবে রাখা হয়েছে বিলাল সামি ও ফরিদুন দাউদজাইকে।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই।

আফগানিস্তান ওয়ানডে দল

হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গজনফর, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।

আফগানিস্তান–বাংলাদেশ সিরিজের সূচি

বৃহস্পতিবার, ২ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি, শারজা

শুক্রবার, ৩ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি, শারজা

রবিবার, ৫ অক্টোবর – তৃতীয় টি-টোয়েন্টি, শারজা

বুধবার, ৮ অক্টোবর – প্রথম ওয়ানডে, আবুধাবি

শনিবার, ১১ অক্টোবর – দ্বিতীয় ওয়ানডে, আবুধাবি

মঙ্গলবার, ১৪ অক্টোবর – তৃতীয় ওয়ানডে, আবুধাবি

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin