‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন নভেম্বরে, নিবন্ধনে সময় মিলবে ১০ দিন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন নভেম্বরে, নিবন্ধনে সময় মিলবে ১০ দিন

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন হবে। প্রবাসীরা এতে নিবন্ধন করতে ১০ দিন সময় পাবেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘আউট অব ভোটিং (ওভিসি)’ বিষয়ে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অব কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি। নভেম্বরে এই অ্যাপটা লঞ্চ হবে। নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইকে আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, ওই সময় আমরা আগে থেকে সার্কুলার দিয়ে জানিয়ে দেবো– কোন অঞ্চল থেকে কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা সাত থেকে ১০ দিন প্রত্যেক রিজিয়নকে দেবো। সবশেষে আমরা চেষ্টা করবো আরও তিন থেকে সাত দিন সময় রাখার।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর এবারই প্রথমবারের বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে।

এ সময়ে ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরসহ অন্য কর্মকর্তারা এবং অনলাইনে হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin