টেলর সুইফটকে সমন দিতে গিয়ে একজন গ্রেফতার

টেলর সুইফটকে সমন দিতে গিয়ে একজন গ্রেফতার

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেলর সুইফট। তাকে সমন দিতে যুক্তরাষ্ট্রের কানসাসে ট্রাভিস কেলসের বাড়িতে অনুমতি ছাড়াই প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সমন ছিল অভিনেতা জাস্টিন বলদোনির আইনজীবীদের পক্ষ থেকে পাঠানো।

বালদোনি বর্তমানে তার সহ-অভিনেত্রী ব্লেক লাইভলির সঙ্গে আইনি জটিলতায় জড়িত। খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পিপল।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেসিটিভি-৫ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জাস্টিন লি ফিশার। ১৫ সেপ্টেম্বর রাত ২টার পর লিওউড এলাকায় কেলসের গেটঘেরা বাড়ির সামনে তাকে আটক করা হয়। ফিশার নাকি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন, পরে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন। তাকে ‘অপরাধমূলক অনধিকার প্রবেশ’-এর অভিযোগে মামলা দেওয়া হয়েছে।

বলদোনির আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে থেকেই জাস্টিন বলদোনি চেষ্টা করছিলেন টেলর সুইফটকে তার মামলায় জড়াতে। তবে ১২ সেপ্টেম্বর বিচারক লুইস লাইম্যান রায়ে জানান, বলদোনির আইনজীবীরা সময়মতো সুইফটকে সাক্ষ্যগ্রহণের জন্য আহ্বান করেননি। তাই তারা আর সময় বাড়াতে পারবেন না।

বিচারক লিখেছেন, ‘যেহেতু যথাযথ উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি, তাই সময় বাড়ানোর আবেদন খারিজ করা হলো।’

এমনকি এক পর্যায়ে শোনা যাচ্ছিল, টেলর সুইফট ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সাক্ষ্য দেবেন। তবে এর পরদিনই সুইফটের আইনজীবী ডগলাস বালড্রিজ জানিয়ে দেন, সুইফটের এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তিনি সাক্ষ্য দেওয়ার জন্য সম্মতি দেননি।

ধারণা করা হচ্ছে, বলদোনির আইনজীবীরা সুইফট ও ব্লেক লাইভলির মধ্যে ‘ইট এন্ডস উইথ আস’ ছবির শুটিং পরিস্থিতি নিয়ে হওয়া কথোপকথন আদালতে হাজির করতে চেয়েছিলেন। আদালত এরই মধ্যে তাঁদের কিছু বার্তা সংগ্রহ করার অনুমতি দিয়েছে, যদিও লাইভলির পক্ষ থেকে সুইফটকে মামলার বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল।

এলআইএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin