প্রাণহানির তদন্ত চান নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী

প্রাণহানির তদন্ত চান নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী

নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তরুণদের বিক্ষোভে প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। তিনি এ জন্য বিক্ষোভে ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করেছেন।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ছিল নেপালের সংবিধান দিবস। এ দিন ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে অলি এই দাবি জানান।

জেন-জিদের দুই দিনের বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ৭৩ বছর বয়সী অলি। এর পর থেকে এটি ছিল অলির পক্ষ থেকে দেওয়া প্রথম কোনো বিবৃতি। ওই বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর দেশজুড়ে ওই বিক্ষোভ শুরু হয়। পরে এর সঙ্গে দুর্নীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ক্ষোভও যোগ হয়। বিক্ষোভের প্রথম দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হয়েছিলেন। এত দিন অলি সেনাবাহিনীর সুরক্ষায় ছিলেন বলে এএফপিকে জানান অলির দল সিপিএন-ইউএমএলের নেতা অগ্নি খারেল। তিনি জানান, অলি গত বৃহস্পতিবার বাসায় ফিরেছেন।

Comments

0 total

Be the first to comment.

নেপালে সুশীলা সরকারপ্রধান হওয়ার দিনই জানানো হলো জাতীয় নির্বাচন কবে Prothomalo | এশিয়া

নেপালে সুশীলা সরকারপ্রধান হওয়ার দিনই জানানো হলো জাতীয় নির্বাচন কবে

চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin