প্রধান বিচারপতির সঙ্গে থাইল্যান্ডের নতুন বিচারমন্ত্রীর বৈঠক

প্রধান বিচারপতির সঙ্গে থাইল্যান্ডের নতুন বিচারমন্ত্রীর বৈঠক

থাইল্যান্ড সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির নবনিযুক্ত বিচারমন্ত্রী রুত্তাফন নাওয়ারাত।

বুধবার (১৫ অক্টোবর) ব্যাংককে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্যাংককে অবস্থান করছেন।

বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি তার ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ অনুযায়ী গৃহীত কার্যক্রম সম্পর্কে থাই বিচারমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সংযোজনের মাধ্যমে সময়োপযোগী ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

থাইল্যান্ডের বিচারমন্ত্রী বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের উদ্যোগগুলোর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং তার দেশের বিচার প্রশাসন ও আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। আলোচনায় বিচারকদের প্রশিক্ষণ, আইন গবেষণা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকটি উভয় দেশের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়। এ বৈঠক বাংলাদেশের ও থাইল্যান্ডের বিচার বিভাগের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করে, যা পারস্পরিক উন্নয়ন ও আইনের শাসন শক্তিশালীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

সফর শেষে প্রধান বিচারপতি আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

ইএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin