গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সেখানে জড়ো হতে থাকেন জামায়াত, আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা।
সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন দলগুলোর নেতাকর্মীরা।
ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
দলগুলোর সূত্র জানিয়েছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেওয়া হবে।