প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র রিফাদ মাহমুদ সিএসএর ভিপি নির্বাচিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র রিফাদ মাহমুদ সিএসএর ভিপি নির্বাচিত

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হয়েছেন শেখ রিফাদ মাহমুদ। তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ভোটে ভারত, ঘানা ও নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ী হয়েছেন রিফাদ।

সিএসএর ভিপি পদ তিনটি। এর একটিতে জয়ী হয়েছেন রিফাদ। ভাইস প্রেসিডেন্ট-ভিপি (অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপশ) পদে জাস্টিস অ্যালর এবং ভাইস প্রেসিডেন্ট-ভিপি (কমিউনিকেশন অ্যান্ড রিসার্স) পদে প্রিন্সেস অ্যাকলাতসে জয়ী হয়েছেন। তাঁরা দুজনই ঘানার শিক্ষার্থী।

গত বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নির্বাচনে ১০টি পদে ভোট গ্রহণ হয়, যেখানে প্রতিটি দেশের একজন প্রতিনিধি ভোট দেন। এখানে রিফাদের জয় শুধু রিফাদের নয়, বাংলাদেশের তরুণ সমাজের অনন্য অর্জন।

রিফাদ বলেছেন, সব শিক্ষার্থী সমান সুযোগ পান না। অনেককেই নানা চ্যালেঞ্জ পেরিয়ে আসতে হয়। এর মধ্যে আর্থিক সংকট বড় চ্যালেঞ্জ। এ কারণে বিশ্বে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খান। তাঁদের পাশে দাঁড়ানো অন্য শিক্ষার্থীদেরও দায়িত্ব। তিনি আরও বলেন, ‘আমি এমন একটা কর্মসূচি নিতে চাই, যেখানে শিক্ষার্থীরা পকেট মানি ও টিফিনের টাকা সঞ্চয় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এখান থেকে এমন একটা তহবিল তৈরি করা যাবে, যেটি আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর কাজে আসবে। অর্থের অভাবে কেউ যেন লেখাপড়ায় পিছিয়ে না যায়।’

লন্ডনে অবস্থিত ব্রিটিশ কমনওয়েলথ সেক্রেটারিয়েটের অধীন শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ‘সিএসএ’। রিফাদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করছেন। ইউরোপীয় ইউনিয়নের যুব প্যানেলে ‘ইইউ ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফান্ড’ পর্যবেক্ষণেও কাজ করছেন। এর আগে গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদে এবং ওয়ার্ল্ড ফুড ফোরামের যুব পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে রিফাদ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। একই বছর গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা অর্জন করেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin