পরিবারসহ সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই হোটেল-মার্কেট জব্দের আদেশ

পরিবারসহ সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই হোটেল-মার্কেট জব্দের আদেশ

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল এবং জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন– তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে হাতিয়ায় থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ হোটেল জব্দ এবং একটি মার্কেট, একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদন বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন। অপরাধলদ্ধ আয়ের মাধ্যমে অর্জিত এসব সম্পদ সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া না হলে বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি তার ছেলে মাহতাব আলীর নামে পূবালী ব্যাংকে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin