এবার ফেরার পালা...

এবার ফেরার পালা...

দিন কিংবা মাস নয়, বছরও বলা যায় না। টানা দুই বছর হলো পর্দায় নেই ঢাকাই সিনেমার ‘পরাণ’ বিদ্যা সিনহা মিম।

শেষ তাকে দেখা গেছে জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমাতে, দুই বছর আগে। এরপর বলতে গেলে সেভাবে তাকে আর পর্দায় পাওয়া যায়নি, যতোটা দেখা গেছে ফেসবুকে স্থিরচিত্রে পারিবারিক আবহে। যেন দীর্ঘ এক অবকাশে বেরিয়ে পড়েছেন ঘোড়ায় চেপে! 

অবশেষে ভক্তদের জন্য এলো সুখবর। জানান দিলেন, এবার তার ফেরার পালা। লম্বা বিরতি ভেঙে ফিরছেন জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানান, নতুন বছরেই সিনেমা হলে নতুন কাজ নিয়ে হাজির হবেন। চলছে তারই জোর প্রস্তুতি। ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন মিম। jwARI.fetch( $( "#ari-image-jw6922ce3cc7262" ) ); খবর মিলছে, নাম-পরিচয় প্রকাশ না করলেও এরমধ্যে একটি বিশেষ সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। যদিও এ বিষয়ে এখনই টু-শব্দটিও করতে রাজি নন মিম।

বললেন, ‘সময় হলে সব জানাবো।’

এটুকু স্পষ্ট করেছেন, দুই বছরে তার কোনও কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন, কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। jwARI.fetch( $( "#ari-image-jw6922ce3cc7298" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin