প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি

প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি আজ। রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি গিগিকে (দোনারুম্মা) এমন কিছু করতে বলবো না, যা তার কাছে অস্বস্তিকর। আমরা এডারসনের মতো সেরা কাউকে পাইনি, তবে গিগির আরেকটি গুণ আছে। সে বিশাল, সে বড় মঞ্চের খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে অ্যানফিল্ড ও ভিলা পার্কে তার পারফরম্যান্সই তার যোগ্যতার প্রমাণ।’

বর্তমানে দুই দলই হতাশাজনক সময় কাটালেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে এগিয়ে আছে ইউনাইটেড। লিগে এখন পর্যন্ত ৬৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ইউনাইটেড জিতেছে ২৯টি ম্যাচে, আর সিটি জিতেছে ২৫টিতে। বাকি ১০টি ম্যাচ হয়েছে ড্র।

উল্লেখ্য, চলতি মৌসুমে তিনটি করে ম্যাচ খেলেছে সিটি ও ইউনাইটেড। যেখানে ইউনাইটেডের এক জয়, এক ড্র এবং এক হারে তাদের পয়েন্ট চার। অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে সিটির পয়েন্ট তিন। ফলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের জন্যই। লিগ টেবিলে উন্নতির জন্য জয় চাইবে দুই দলই।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin