প্রকৃতিকে ধ্বংস করে কোথায় দাঁড়াব, প্রশ্ন চমকের

প্রকৃতিকে ধ্বংস করে কোথায় দাঁড়াব, প্রশ্ন চমকের

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ব্যক্তিজীবনে এমবিবিএস সম্পন্ন করেছেন তিনি।

বিভিন্ন সময় ক্যারিয়ার সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন এই মাধ্যমে। এমনকি ব্যক্তিজীবন নিয়েও কথা বলতে দেখা যায়। পাশাপাশি মাঝে মধ্যেই সমসাময়িক বিভিন্ন ব্যাপারে কথা বলে শিরোনামেও জায়গা করে নেন তিনি।

এবার এ অভিনেত্রী প্রাণ-প্রকৃতি নিয়ে কথা বললেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুক ভেরিফায়েড পেজে এ ব্যাপারে এক পোস্ট দেন চমক। যেখানে এই অভিনেত্রী লেখেন, আমরা শুধু ব্যবসাটাই দেখি, অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, তা কেউ দেখি না।

তিনি আরও লেখেন, কখনো নদী, খাল, বিল আর মাঠে ভরা বাংলার জীবন ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম। আজ সেই মাটি, পানি, বাতাস প্রতিদিন বিষাক্ত হয়ে উঠছে হাজার হাজার টন কীটনাশকে। ভাবুন তো, অদৃশ্য হয়ে যাচ্ছে মৌমাছি, পাখি, মাছ, আমাদের জীবনের নীরব সহযোদ্ধারা। কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত।

সবশেষ এ অভিনেত্রী লেখেন, প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াব? এখনই সময় মাটি বাঁচানো, নদী রক্ষা করা, বাতাস শুদ্ধ রাখার। প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin