আয়ারল্যান্ডের র্যাপ ব্যান্ড নিক্যাপের সদস্য লিয়াম ও’হ্যানা, যিনি মঞ্চে ‘মো ছারা’ নামে পরিচিত, লন্ডনের একটি আদালতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলাটি কারিগরি ত্রুটির কারণে খারিজ হয়ে যাওয়ার পর এক বিবৃতিতে বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসবাদের জন্য দায়ী হয়, তবে তা ব্রিটিশ রাষ্ট্র। তিনি গাজার পক্ষে কথা বলতে গিয়ে উল্লেখ করেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন!’
তিনি তার আইনজীবীকে ধন্যবাদ জানিয়ে বলেন:‘এই পুরো প্রক্রিয়াটি কখনোই আমার সম্পর্কে ছিল না, কখনোই জনগণের প্রতি কোনো হুমকি ছিল না, এবং কখনোই ‘সন্ত্রাসবাদ’ সম্পর্কে ছিল না—এটি একটি শব্দ, যা আপনার সরকার নিপীড়িত মানুষদের অপমান করতে ব্যবহার করে।’
লিয়াম ও’হ্যানা আরও বলেন:
‘সন্ত্রাসবাদ’ ট্যাগ দেয়া হয়েছে কারণ আমি গাজায় নিপীড়িত মানুষদের পক্ষে কথা বলেছি। এটি সবসময় গাজার ব্যাপারেই ছিল। আপনি সাহস করে মুখ খুললেই দেয়া হবে মামলা। তবে কেউ দমিয়ে রাখতে পারবে না। দাবি একটাই-ফ্রি প্যালেস্টাইন!’
সূত্র: আল জাজিরা।
/এআই