প্রতারণার মামলায় কিউকম সিইও রিপন মিয়া কারাগারে

প্রতারণার মামলায় কিউকম সিইও রিপন মিয়া কারাগারে

প্রতারণা করে ৩৪ গ্রাহকের এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার বাড্ডা থানার মামলায় ই-কমার্স কোম্পানি কিউকমের সিইও রিপন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন।

এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ ফিট এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই আনিসুর রহমান মোড়ল তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

জানা যায়, প্রতারণা করে ৩৪ গ্রাহকের এক কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা আত্মসাতের অভিযোগে সুজন মিয়া নামে একজন বাড্ডা থানায় মামলাটি করেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তারা ৩৪ জন বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলসহ নানান প্রোডাক্ট কেনার জন্য টাকা দেন। শর্ত অনুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে বাইক ডেলিভারি দেওয়ার কথা থাকলেও তাদের প্রোডাক্ট বা টাকা ফেরত দেওয়া হয়নি। অফিসে যোগাযোগ করেও তারা সাড়া পাননি। আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললেও তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এছাড়াও ​পুলিশের সিডিএমএস (ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা গেছে, রিপন মিয়ার বিরুদ্ধে বর্তমানে চলমান মামলাটি ছাড়াও বিভিন্ন আদালতে ৯টি মামলা চার্জশিটভুক্ত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, এ মামলায় গত ১১ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন প্রতিষ্ঠানটির জিএম অ্যান্ড হেড অফিসার মোহাম্মদ আমানউল্লাহ খান।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin